হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ২২৫ জন গর্ভবতী নারী ও কিশোরীর মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের বিভিন্ন চরে এসব কিট বিতরণ করা হয়।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ডিগনিটি কিট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডির সমন্বয়কারী রেশমা সুলতানা, অ্যাডভোকেসি অফিসার আব্দুর রাজ্জাক, সাদেকুন নাহার, আজিমা বেগম, ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টরা।

এএফএডির সমন্বয়কারী রেশমা সুলতানা জানান, হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী, জলন্ধারকুটি, চর অনন্তপুর, নীলকণ্ঠ, দাগারকুটি, শ্যামপুর, বকসীপাড়া, রামখানা, কামারটারী, দিগলহাইল্যা, নয়াগ্রাম, হাতিয়া ভবেশ, মিয়াজিপাড়া, গাবুরজান ও গুচ্ছগ্রামসহ বিভিন্ন চরাঞ্চলে বসবাসরত গর্ভবতী নারী ও কিশোরীদের মধ্যে এসব ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে।

নারীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার উপকরণ হিসেবে প্রতিটি কিটে একটি বালতির সঙ্গে ১৩ ধরনের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যাগ, টর্চলাইট, স্যান্ডেল, চিরুনি, নেইল কাটার, অন্তর্বাস, গামছা ও স্যানিটারি প্যাডসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ।

আরো পড়ুন...  কালেক্টর গ্রিন ভিউয়ে পিঠা উৎসব

জলন্ধারকুটি চরের কিশোরী রোকসানা বলেন, “দরকারি এসব জিনিস আমাদের অনেক উপকারে লাগবে। এগুলো পেয়ে আমরা খুব খুশি।”

দাগারকুটি গ্রামের কিশোরী আলতাফুন নাহার বলেন, “বন্যার সময় নারীদের মর্যাদা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এসব জিনিসের খুব প্রয়োজন হয়। চরাঞ্চলে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হলেও আজ আমরা যে প্রয়োজনীয় সামগ্রীগুলো পেয়েছি, তাতে আমরা অত্যন্ত খুশি।”

প্রধান অতিথির বক্তব্যে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ বলেন, দুর্গম এলাকার নারী ও কিশোরীদের অগ্রাধিকার দিয়ে প্রকল্পের আওতায় উপকারভোগী নির্বাচন করা হয়েছে। এসব উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে তাদের সচেতন করতে হবে। বিশেষ করে বন্যাকালীন সময়ে নারী ও কিশোরীরা যাতে নিরাপদে থাকতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকার বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে নারীদের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়নে কাজ করছে। চরাঞ্চলের নারী ও কিশোরীদেরও এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। পিছিয়ে থাকলে চলবে না, সবাইকে এগিয়ে আসতে হবে।

স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)-এর টুগেদার হোয়েফা প্রকল্পের উদ্যোগে বন্যাকবলিত চরাঞ্চলে বসবাসরত নির্বাচিত কিশোরী ও গর্ভবতী নারীদের মাঝে এসব ডিগনিটি কিট বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১০

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১১

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৩

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৪

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৫

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৬

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

১৮

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১৯

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

২০