নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিল্টন কাজী (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মিল্টন কাজীকে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার মিল্টন কাজী নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।
এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন