কুড়িগ্রামের চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম চিলমারী থানার কুটিরগ্রাম এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন