আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
৪ এপ্রিল ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুলের সুনাম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় গড়ে ওঠা “অক্সফোর্ড স্কলার স্কুল” অল্প সময়ের মধ্যেই মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও ইংরেজি ভাষাভিত্তিক পাঠদানের সমন্বয়ে একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আধুনিক শিক্ষাব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা স্থানীয় অভিভাবক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি (Play–Eight) পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানে। শিশুদের শিক্ষার প্রাথমিক ভিত্তি শক্তিশালী করতে এখানে প্রয়োগ করা হচ্ছে সৃজনশীল, আনন্দমুখর এবং ইংরেজি ভাষাভিত্তিক পাঠদান পদ্ধতি। ফলে শিক্ষার্থীরা শুধু বইমুখী শিক্ষা নয়, বরং বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে। ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বেলকুচি উপজেলায় ইংরেজি মাধ্যম বা ইংরেজি ভার্সনের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই বিশেষ পরিচিতি লাভ করেছে। এর উন্নত শিক্ষার পরিবেশ, দক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং আধুনিক পাঠদান পদ্ধতির কারণে এটি অভিভাবকদের প্রথম পছন্দের তালিকায় উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এর বহুমুখী সুবিধা। এখানে আবাসিক (Residential), অনাবাসিক (Non-residential) এবং ডে-কেয়ার (Day Care) সেবা চালু রয়েছে। বিশেষ করে কর্মজীবী অভিভাবকদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশে শিশুদের রাখার সুযোগ থাকায় ডে-কেয়ার সুবিধাটি ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে।

আরো পড়ুন...  দুর্গাপুরে তেল মজুদ ও বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

“Excellence in Morality and Quality”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, আদর্শবান ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলাবোধ এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এলাকাবাসী ও অভিভাবকদের মতে, বেলকুচিতে আধুনিক ও মানসম্মত শিক্ষার যে চাহিদা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল, “অক্সফোর্ড স্কলার স্কুল” সেই শূন্যস্থান অনেকটাই পূরণ করেছে। তাদের বিশ্বাস, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে এবং এই অঞ্চলে শিক্ষার আলো আরও ছড়িয়ে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০