দৈনিক ইতিহাস
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জে চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ মো. সুজন মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক সুজন মিয়া কলমাকান্দা উপজেলার চৈতানগর গ্রামের মো. হাছেন আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় কলমাকান্দা থেকে ঢাকাগামী ‘চন্দ্রডিঙ্গা ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৭।

তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী সুজন মিয়ার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নির্বাচনী ক্যাম্পেইনে হামলার পেছনে দুর্নীতিবাজ চক্র: ভিপি রিয়াজুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১০

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১১

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৩

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৪

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৫

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৬

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১৭

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

১৮

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১৯

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

২০