মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে চূড়ান্তভাবে ৪৪ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স উপস্থিত ছিলেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন এবং নির্বাহী সদস্য পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচার-প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
এবারের নির্বাচনে মোট ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাইতে তারা ব্যবসায়ী ও ভোটারদের কাছে ছুটছেন। ফলে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে বেড়েছে প্রচারণার ব্যস্ততা।
মন্তব্য করুন