কিশোরগঞ্জ প্রতিনিধি
২ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে স্বচ্ছ, দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। একই সঙ্গে ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান তারা।

মঙ্গলবার (২ জুন) সকালে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকায় ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতের অন্যতম আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। কিন্তু বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক সংকটের কারণে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

বক্তারা অভিযোগ করেন, অতীতে ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আবারও গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা চলছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। তারা বলেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্থিতিশীলতা নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এই আন্দোলন। তারা দাবি করেন, খুরশিদ আলমের নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সব গ্রাহককে এ দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

আরো পড়ুন...  মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ব্যাংককে ঘিরে সৃষ্ট উদ্বেগ দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ, ব্যাংকের গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১০

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১১

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১২

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৩

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৪

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

১৬

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

১৭

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

১৮

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

১৯

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

২০