মোঃ শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও কয়েকটি দেশীয় অস্ত্রসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারমানিক এলাকায় কালিয়াকৈর থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের শুরুতে এলাকার চিহ্নিত মাদক কারবারি মাইদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্ধারমানিক এলাকার একটি স্থান থেকে মাদক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় তার সাথে থাকা অপর ৫ সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অন্যরা হলেন—একই এলাকার নাজমুল (৩২), রাজু (১৯), কবীর হোসেন (৪৫) ও ইব্রাহিম (৪৫)।
স্থানীয় বাসিন্দা ঈমান আলী জানান, চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। এখন সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের ঘর পুড়ে ছাই, মা-শিশুসহ আহত ৩

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১০

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১১

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৩

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১৪

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১৫

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১৬

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৭

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৮

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

২০