শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২৯ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষকের ঘর পুড়ে ছাই, মা-শিশুসহ আহত ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ তিন জন। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনা শনিবার দুপুর ১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে ঘটে। স্থানীয় কৃষক মোবারেক আলী হাওলাদারের ঘরে হঠাৎ বজ্রপাত পড়ে। বৈদ্যুতিক মিটার পুড়ে যাওয়ায় ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

মোবারেক আলী জানান, আগুনে ঘরে থাকা চাল, ডাল, প্রয়োজনীয় দলিল ও কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

ঘটনার সময় গৃহকর্তা মোবারেক আলী বাইরে গাছ কাটতে গিয়েছিলেন। ঘরে ছিলেন তার স্ত্রী সাহিদা বেগম নামাজরত অবস্থায়, নাতি আরিফা (৩) ও আরিশা (১) ঘুমাচ্ছিলেন মশারির মধ্যে। আগুনে দুই শিশুর শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে আহত হন। তাদের মা শারমিন বেগম (২৮) উদ্ধার করতে গিয়ে নিজেও আহত হন।

স্থানীয়রা জানান, কৃষক মোবারেক আলী এখন সম্পূর্ণ নিঃস্ব। ক্ষতিগ্রস্তদের পাশে সহযোগিতার দাবি জানিয়েছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, বজ্রপাতে বসতঘর পুড়ে যাওয়া ও শিশুদের আহত হওয়ার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জনতার ঢলে মুখর মোরেলগঞ্জ, জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১০

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১১

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১২

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১৩

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১৪

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৫

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১৬

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১৭

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১৮

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৯

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

২০