আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

সিলেটে পথচারী ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’ সিলেট জেলা শাখার নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট শহরের প্যারালাক্স পার্টি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জিয়াউর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা তৈরির লক্ষ্যে চিকিৎসক ড. জহিরুল ইসলাম (অচিনপুরী) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সিলেটে সড়ক, রেল, বিমান ও নৌপথের উন্নত ও নিরাপদ অবকাঠামো অত্যন্ত জরুরি। সবার সচেতন পথচলার মাধ্যমেই নিরাপদ যাতায়াতের পরিবেশ নিশ্চিত করা সম্ভব।” এ সময় তিনি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে একটি মাল্টিমিডিয়া স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে সিলেট বিভাগের সার্বিক যোগাযোগব্যবস্থা এবং ঢাকা-সিলেট মহাসড়কের বর্তমান চিত্র ও গুরুত্ব তুলে ধরা হয়।
অভিষেক অনুষ্ঠানে সিলেট জেলা কমিটির নব-নির্বাচিত অন্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১০

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১১

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৩

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১৪

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১৫

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১৬

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৭

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৮

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

২০