মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টায় ৫৩ বিজিবি’র অধীনস্থ ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দকৃত ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেন্সিডিলের মূল্য ১১ হাজার ২০০ টাকা; যার মোট মূল্য ৭৭ হাজার ২০০ (সাতাত্তর হাজার দুইশত) টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল এবং ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়াকৈরে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিপাকে সাধারণ মানুষ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

১০

শ্যামগঞ্জে ১২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

১১

মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

মাগুরা বণিক সমিতির নির্বাচনে ৪৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

১৩

দুর্গম পাহাড়ে অসহায়দের পাশে ৫৭ বিজিবি

১৪

রাসুল (সা.)-এর দৈহিক গঠন

১৫

চরাঞ্চলের ২২৫ নারী ও কিশোরী পেল ডিগনিটি কিট

১৬

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৭

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

১৮

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

২০