মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

মাগুরায় পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী পুনরুদ্ধার, মাছের অভয়াশ্রম সৃষ্টি ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাগুরা এলজিইডি মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। সুইডেন দূতাবাসের সহায়তায় স্বেচ্ছাসেবী সংস্থা সিএনআরএস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আইইউএনসির প্রশিক্ষক কাজী জেনিফার আজমিরী, মো. তারেক আজিজ, মোহাম্মদ আনিসুর রহমানসহ অন্যরা।

কর্মশালায় বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, জীববৈচিত্র্য, মাছের অভয়াশ্রম, জলজ উদ্ভিদ, বৃক্ষরোপণ ও পাখির আবাসস্থল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সংরক্ষণে সিএনআরএস কাজ করছে। এনবিএসের আটটি মানদণ্ড কাজে লাগিয়ে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণে নদী খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা, মাছের প্রজনন ও সংরক্ষণে অভয়াশ্রম সৃষ্টি এবং জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় গ্রুপ ওয়ার্ক ও ফিল্ড ওয়ার্কের পাশাপাশি সামাজিক জনগোষ্ঠীর প্রধান সমস্যা চিহ্নিত করা, উপযুক্ত পরিসর ও সংযোগ বিবেচনায় পরিকল্পনা প্রণয়ন, জীববৈচিত্র্যের উন্নয়ন নিশ্চিত করা এবং অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি টেকসই কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন...  মেহেদীর উদ্যোগে গরিবদের মাঝে ইফতার বিতরণ11

এ ছাড়া অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা, সংঘাত ও পারস্পরিক সমঝোতা ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনায় পরিবর্তন আনা এবং দীর্ঘমেয়াদি দায়িত্ব পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

কর্মশালায় নদী রক্ষা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীদূষণ কমাতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। নদীদূষণ কমলে মাছের প্রজনন ও অভয়াশ্রম সৃষ্টির সুযোগ বাড়বে বলেও কর্মশালায় উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, নদী ও প্রকৃতি সংরক্ষণে স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলে ও অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

১০

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

১২

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

১৩

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

১৪

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

১৫

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

১৬

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১৮

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১৯

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

২০