পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ১৪ ও ১৫ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে প্রকল্প কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে চলতি বছরের ১ মে থেকে শক্তি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন ও সিসিআরসি উদ্ভাবনী কৃষক কৃষ্ণেন্দু রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল।

এ ছাড়া অনুষ্ঠানে সিসিডিবি-শক্তি প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী দলের ১৫ জন, যুব দলের ৫ জন এবং পুরুষ দলের ৫ জনসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জলবায়ু-স্মার্ট কৃষি, উপকূলীয় এলাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে কৃষি কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

আরো পড়ুন...  নাচোলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

এ ছাড়া অংশগ্রহণকারীদের সিসিআরসি প্রদর্শনী প্লটে নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া ছবি রানী বলেন, “এটি একটি সময়োপযোগী প্রশিক্ষণ। আমি একজন কৃষক। আমার জন্য এটি অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে।”

অপর অংশগ্রহণকারী শহিদুল ইসলাম বলেন, “আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি। কিন্তু প্রদর্শনী প্লটে নিয়ে এভাবে হাতে-কলমে প্রশিক্ষণ কখনো পাইনি। এর জন্য সিসিডিবি-শক্তি প্রকল্পকে ধন্যবাদ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১০

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১১

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১২

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৩

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

১৪

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

১৫

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

১৬

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

১৭

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

১৮

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

১৯

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০