ইতিহাস অনলাইন
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

সৌদি আরবের তেল পাইপলাইন ও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
সৌদি আরবের তেল অবকাঠামো ও সরবরাহ পরিস্থিতি নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ বেড়েছে।

সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার পর দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে তেল পরিবহন স্বাভাবিক করার প্রচেষ্টা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বা ১ দশমিক ৩৭ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫১ শতাংশ বা ১ দশমিক ৫৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, নতুন কোনো হামলা বা জ্বালানি অবকাঠামোয় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেই তেল ব্যবসায়ীরা সেটিকে সরবরাহের ওপর বাড়তি ঝুঁকি হিসেবে দেখছেন।

তিনি বলেন, সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কিংবা হরমুজ প্রণালিতে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, সেদিকেও বাজারসংশ্লিষ্টরা সতর্ক নজর রাখছেন।

এদিকে সপ্তাহান্তে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচল কমে দিনে ১০টির নিচে নেমে এসেছে। গত ১০ দিনের গড় হিসেবে এ পথে প্রতিদিন ১৪টি জাহাজ চলাচল করছিল। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরো পড়ুন...  কতদিন চলবে দেশের জ্বালানি তেলের মজুত?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ক্রেতা ও তেল ব্যবসায়ীদের মতে, সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম দ্রুত পুনরায় চালু করতে না পারলে কয়েক দিনের মধ্যেই রপ্তানির জন্য মজুত থাকা তেল ফুরিয়ে যেতে পারে।

এতে বৈশ্বিক বাজারে প্রতিদিনের মোট তেল সরবরাহ প্রায় ৪ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরবরাহ কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর আরও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

১০

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

১২

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ’র বর্ণাঢ্য অভিষেক

১৩

কালিয়াকৈরে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৬

১৪

মোরেলগঞ্জে মতুয়া মিশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

১৫

মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

১৬

মোরেলগঞ্জে জমি ও মৎস্যঘের দখল, হামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

ইসলামপুরে তিন দিনব্যাপী ড্রোন প্রশিক্ষণ শুরু

১৮

সাংবাদিকদের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপারের মতবিনিময়

১৯

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

২০