ইতিহাস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ছে কাঁচামরিচের দাম, কেজি ৪০০ টাকা

ফাইল ছবি

টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির প্রভাবে রাজধানীর বাজারে হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ১০০ টাকা বৃদ্ধি পেয়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একই সঙ্গে শাক-সবজি, মাছ, ডিম ও পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে আসা ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন উৎপাদন অঞ্চল থেকে কৃষিপণ্য এবং মাছের সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়া পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়ছে। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন কমে যাওয়াও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

রাজধানীর কয়েকটি বাজারের সবজি বিক্রেতারা জানান, গত সপ্তাহেও কাঁচামরিচ ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে পাইকারি বাজারেই দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

কাঁচামরিচের পাশাপাশি শাক-সবজির বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বাজারে লম্বা বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা, সাদা বেগুন ১৪০ টাকা, করলা ১২০ থেকে ১৪০ টাকা, বরবটি ১১০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা এবং কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা দরে।

আরো পড়ুন...  বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

তবে কিছু কিছু সবজির দামে সামান্য স্বস্তি দেখা গেছে। ধুন্দল ও পটোলের দাম কমে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে অনেক এলাকার সবজিখেত পানির নিচে তলিয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বাড়তি রয়েছে। তারা আশা করছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এবং সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরলে বাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে।

এদিকে বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সাধারণ মানুষ বলছেন, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০