ইতিহাস অনলাইন
২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থির

তেল

যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নতুন ও কঠোর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক নজরদারির মধ্যেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯২ ডলারের আশপাশে অবস্থান করছে।

আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯ সেন্ট বা ০.১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ সেন্ট বেড়ে হয়েছে ৮৫ দশমিক ০২ ডলার।

এর আগে সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি কমে যায়। টানা দুই সপ্তাহের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এ দরপতন ঘটে। একই সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণাও বাজারে প্রভাব ফেলে।

তবে মঙ্গলবার বাজারে তেলের দাম আবার তুলনামূলক স্থিতিশীল হয়ে এসেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে ইরানের তেল সরবরাহ ও বৈশ্বিক জ্বালানি বাজারে কী ধরনের প্রভাব পড়ে, তা পর্যবেক্ষণ করছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা পদক্ষেপ এবং মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা থাকায় সামনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ওঠানামা দেখা দিতে পারে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০