হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলা ড্যাবের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশের সামগ্রিক পরিস্থিতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঘিরে অস্থিরতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবি জানান তারা।

বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করেন। তাই স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে এর প্রভাব সরাসরি সাধারণ রোগীদের ওপর পড়ে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা ড্যাবের সভাপতি ডা. মাহফুজার রহমান (মারুফ), কোষাধ্যক্ষ ডা. রেদোয়ানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. আক্তারুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. আরিফুল হাসান, ডা. মারুফা জাহান মীম, ডা. খাইরুম মুনিরা, ডা. আব্দুস সালাম ও ডা. আসিফ ইকবাল।

আরো পড়ুন...  খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

এ সময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, ড্যাব সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে সংস্কার, চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে দাবি জানিয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

১০

মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১১

সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদ

১২

ইসলামী বইমেলায় আসছে জাহেদুল ইসলাম আল রাইয়ানের ‘মোহমুক্ত হৃদয়’

১৩

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

১৪

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

১৭

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৮

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

১৯

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

২০