মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ৮ নম্বর টিমের আওতায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলাহাট থেকে জয়গনর মীরপাড়া গ্রাম পর্যন্ত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা. নওরোজ হুদা এবং পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান।

অভিযানে রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেলসহ অন্যরা অংশ নেন।

গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  এমপিও দাবিতে শিক্ষকদের আহাজারি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ

২

পীরগঞ্জে বৈধ বালুমহলে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

৩

কাঠালিয়ার ছৈলারচরে বিশ্ব পর্যটন দিবসে আলোচনা সভা

৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে অভিযান

৫

মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৬

মাগুরায় তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ

৭

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলার পাড়ে মানববন্ধন

৮

ডেঙ্গু প্রতিরোধে যশোর নগর বিএনপির লিফলেট বিতরণ

৯

কুড়িগ্রামে সমাজসেবা অধিদপ্তরের সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

১০

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান পদে শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১২

মোরেলগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ৪ মাসের কারাদণ্ড

১৩

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ

১৪

বাগেরহাটে প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

১৫

মিরপুরে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা

১৬

মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনে সভাপতি রাজা, সম্পাদক রেজাউল

১৭

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ

১৮

চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদক ও বাইসাইকেলসহ আটক ১

২০