নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
১৮ মে ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ প্রেসক্লাবের উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নাসিরনগর প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তীকে আহ্বায়ক এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি শামীম আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটি খুব শিগগিরই উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কমিটি ঘোষণার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আহ্বায়ক নিহারেন্দু চক্রবর্তী বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র দেশবাসীর সামনে তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং নাসিরনগরের সমস্যা-সম্ভাবনাগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

সদস্য সচিব শামীম আহমেদ বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাদারিত্ব বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে আমরা কাজ করবো। নাসিরনগরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায়ও আমরা ভূমিকা রাখতে চাই।”

আরো পড়ুন...  জনগন দুর্নীতি চাঁদাবাজ লুটেদের হাতে এ জনপদ ছেড়ে দিবে না- জামায়াত প্রার্থী আব্দুল আলীম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা তথ্য অফিসার দীপক দাস, জেলা শাখার প্রধান উপদেষ্টা লায়ন্স সুফি আসিফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. জোনায়েদ হাসান, প্রশিক্ষক সাংবাদিক আনোয়ার হোসেন বেলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনামুল হক রিপন এবং সঞ্চালনা করেন মো. আবু তাহের। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মতিন শানু।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে কমিটি পরিচিতি পর্ব, সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, ফোনে ফোনে রক্তদান কার্যক্রম এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।

স্থানীয় সাংবাদিক মহলে নবগঠিত এ আহ্বায়ক কমিটি গঠনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই কমিটি নাসিরনগরের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০