মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের দ্বিতীয় ও তৃতীয় কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী আবুল ফজেল, ওসি (তদন্ত) আতাউর রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম সরোয়ার, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

এ ছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাগুরা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোল্যা, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক খান আবু হাসান লিটন, দপ্তর সম্পাদক মো. মহসিন মোল্যা, সাংবাদিক এম আর জিন্নাহ, লেনিন জাফর, মাহফুজার রহমান ও জিল্লুর রহমানসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন

ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে শ্রীপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম কারী লিয়াকত আলীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মোঃ সাইফুল্লাহ
মাগুরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০