মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও নদীতে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মাগুরা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার।

আলোচনা সভায় জেলার মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ছয়জন মৎস্যচাষিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নবগঙ্গা নদীতে গিয়ে শেষ হয়। সেখানে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরো পড়ুন...  “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়” — মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মাগুরায় বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। মাছের উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, মাছের অভয়াশ্রম সৃষ্টি, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি বাড়ানো, মৎস্যচাষিদের ঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ, যা মোট জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ, কোনো না কোনোভাবে মৎস্য চাষ ও আহরণের সঙ্গে যুক্ত। ফলে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও নতুন মাছের অভয়াশ্রম তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

বক্তারা আরও বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম, অভ্যন্তরীণ জলাশয়ে মাছ উৎপাদনে দ্বিতীয়, মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। এ ছাড়া সামুদ্রিক ও উপকূলীয় জলাশয়ে ক্রাস্টাশিয়া উৎপাদনেও বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য। দেশের মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ করতে মুক্ত জলাশয় সৃষ্টি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরো পড়ুন...  শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

এ ছাড়া মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০