নিজেস্ব প্রতিবেদক-
১৯ জানুয়ারি ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বিদেশি অস্ত্র–গুলি ও গাঁজা উদ্ধার, খুলনা থানায় হস্তান্তর

কোস্ট গার্ডের হাতে দুই সন্ত্রাসী! উদ্ধার হলো বিদেশি অস্ত্র–গাঁজা

অস্ত্র-গুলি ও গাঁজা উদ্ধার: মোংলা কোস্ট গার্ডের অভিযান সফল
অস্ত্র-গুলি ও গাঁজা উদ্ধার: মোংলা কোস্ট গার্ডের অভিযান সফল | ছবি: দৈনিক ইতিহাস

মোংলা কোস্ট গার্ডের যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র আওতায় খুলনার বাগমারায় এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, তাজা গুলি ও মাদক উদ্ধার করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে শাকিল আহমেদ (২০) ও তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকা থেকে পরবর্তীতে বিপুল পরিমাণ অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ১টি বিদেশি রিভলভার,  ১টি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন, ৩৫০ গ্রাম গাঁজা।

এ বিষয়ে কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হবে।

আরো পড়ুন...  শিশু সন্তানকে হত্যার পর বাগেরহাট সদর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর ‘আত্মহত্যা’

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, “আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে এবং সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০