মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)-
২০ জানুয়ারি ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বিএনপি নেতা আনোয়ারুল হক আর নেই

বিএনপি নেতা আনোয়ারুল হক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য মো. আনোয়ারুল হক (ওরুফে আনু মিয়া) আর নেই। তিনি ১৯ জানুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স প্রায় ৮০ বছর।

মরহুমের জানাজা ২০ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজার মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, সহ-সভাপতি মো. শামসুদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আসাদুল হক আশা, অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল (কাজল), ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, উপজেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সদস্য সচিব ইমরান খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  বেলকুচিতে বিএনপির সভা, মেয়র প্রার্থী ঘোষণা

মরহুমের মৃত্যুর সময় স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে মো. মঞ্জিল মিয়া সকলের নিকট দোয়া কামনা করে বলেন, “আমার পিতার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন।”

ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০