মো. শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় কাজের পাওনা টাকা আনতে বের হয়ে মো. শাওন হাসান (২৪) নামের এক রাজমিস্ত্রি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার (২১) সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফারজানা আক্তার একজন গৃহিণী। তিনি স্বামীর সঙ্গে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার নয়াপাড়া গ্রামে আব্দুল গাফফারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তার স্বামী মো. শাওন হাসান পেশায় একজন রাজমিস্ত্রি।

ফারজানা আক্তার জানান, গত ১৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজের পাওনা টাকা আনতে বের হন তার স্বামী। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শাওন হাসানের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে তার জীবন ও নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা বিলম্ব হয়েছে।

আরো পড়ুন...  হার্ভেস্টার অংশীদারিত্বে প্রতারণার অভিযোগ, ইউএনও’র দ্বারস্থ ভুক্তভোগী

এ বিষয়ে হেমায়েতপুর চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাদুজ্জামান বলেন, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০