মাহিদুল ইসলাম ফরহাদ, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি-
২৪ জানুয়ারি ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার “বাংলাদেশ আমার অহংকার” বইয়ের উন্মোচন

বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে সুপরিচিত লেখক, নাট্যকার ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতার রচিত গ্রন্থ “বাংলাদেশ আমার অহংকার”–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতা নিজেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম তরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, প্রবীণ সাংবাদিক ও লেখক তসলিম উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিন আল-হাসান, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার (অবসরপ্রাপ্ত) লক্ষণ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আমিনুল ইসলাম, বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মণ্ডল এবং পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বইটি নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম এবং সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন এই গ্রন্থে অত্যন্ত সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহার বিতরণ

লেখক গোলাম রাব্বানী তোতা তাঁর বক্তব্যে বলেন,
“বাংলাদেশের পা এখন পঞ্চান্নোর দোরগোড়ায়। বহু আন্দোলন, সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে কখনো হাসিমুখে, কখনো বিষণ্নতায়, আবার কখনো ক্রোধান্বিত হয়ে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। এ দেশে বহু মত ও পথের আবির্ভাব হয়েছে। আমরা সাধারণ মানুষ জটিল বিষয় বুঝি না—সহজ-সরলভাবে দেশ পরিচালিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত অতিথিরা লেখকের এই দেশপ্রেমমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০