আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়িতে পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ড

পানছড়িতে পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ড
পানছড়িতে পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ড

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই বসতঘরসহ আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আনুমানিক এক লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যৌথ খামার এলাকায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম ওংজাই মারমা (৩৬)। তিনি ওই এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওংজাই মারমার দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরে রান্নার সময় মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারে। একপর্যায়ে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন ভয়াবহ রূপ নেয় এবং পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে।

অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ নগদ ১৮ হাজার টাকা সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের দ্রুত ও সাহসী উদ্যোগে আশপাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

আরো পড়ুন...  শিক্ষা উন্নয়নে ৩ বিজিবির মানবিক উদ্যোগ

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০