ঝালকাঠি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দোগানা বাজারসংলগ্ন বলতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, কাঠালিয়ায় অবস্থিত সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর, ক্যাপ্টেন মো. জোনায়েদুল ইসলাম অনিক এবং ল্যান্স কর্পোরাল কমান্ডো সাইফুলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় দোগানা বাজারের বলতলা এলাকায় তল্লাশি চালিয়ে দুইজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—সোহেল আকন (পিতা: আনোয়ার হোসেন) এবং মো. তাইজুল ইসলাম (পিতা: মো. নবী)। তারা উভয়েই কাঠালিয়া উপজেলার বলতলা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬টি দেশীয় অস্ত্র, ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৫০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের বিভিন্ন সামগ্রী, নগদ ১১ হাজার ৮৪৪ টাকা, ফেনসিডিলের ২টি বোতল, একটি জাতীয় পরিচয়পত্র, একটি এটিএম কার্ড এবং ৪টি মোবাইল ফোন। উদ্ধারকৃত এসব সামগ্রী জব্দ করা হয়েছে।

আরো পড়ুন...  কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষের অভিযোগ

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে সেনাবাহিনীর ভূমিকা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

অভিযান শেষে আটক দুইজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, স্থানীয় সচেতন মহল এই সফল অভিযানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে কাঠালিয়াকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০