মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামানের অকাল মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির (৩৫) অকাল মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় তার মৃতদেহ নলডাঙ্গা উপজেলার ডাকাতিয়া ভিটা (ছাতারভাগ) গ্রামে নিজ বাসভবনে নেওয়া হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন যাবত একাধিক মামলার দায়ে অভিযুক্ত ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি পাশ্ববর্তী জেলা নওগাঁর আত্রাই উপজেলায় নিজের বোনের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনরত মনিরের মৃত্যুর খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মনিরুজ্জামান মনির স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দায়িত্বশীলতা ও পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য স্থানীয় মানুষদের মধ্যে তার নামে সমাদর ছিল। স্থানীয়রা জানান, মনির সবসময় সাধারণ মানুষ ও কর্মীদের পাশে দাঁড়াতেন।

নলডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা জানান, মনির একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যে নীতি ও উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের উন্নয়নে অবদান রেখেছিলেন। তার অকাল মৃত্যু স্থানীয় রাজনীতিতে শূন্যতার সৃষ্টি করেছে।

আরো পড়ুন...  ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে তরুণীর আত্মহত্যা

উল্লেখ্য, মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর খবরে এলাকার মানুষজন এবং রাজনৈতিক সহকর্মীরা শোকাহত। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতেই তার জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।

মনিরের মৃত্যু শুধু পারিবারিকভাবে নয়, সমগ্র নলডাঙ্গা উপজেলায় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার অকাল প্রয়াণ এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এক শূন্যতার সৃষ্টি করেছে।

নলডাঙ্গার স্থানীয়রা বলেন, মনির ছিলেন একজন প্রগতিশীল নেতা, যিনি সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। তার মৃত্যু এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

১০

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

১১

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

১২

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

১৩

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১৪

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১৫

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১৬

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৭

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৮

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৯

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

২০