বাগেরহাট জেলা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাট কারাগার থেকে ২৩ ভারতীয় জেলের মুক্তি

বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে
বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছে | ছবি : সংগৃহীত

বাগেরহাট কারাগারে বন্দি থাকা ২৩ জন ভারতীয় জেলে অবশেষে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রায় তিন মাস আট দিন কারাভোগের পর তাদের মুক্তি দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, গত বছরের ১৮ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা এসব ভারতীয় জেলেকে আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতে সোপর্দ করে। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তারা বাগেরহাট কারাগারে আটক ছিলেন।

মুক্তির সময় বাগেরহাট কারাগারে উপস্থিত ছিলেন খুলনায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. সেলিম, এবং বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) মো. রাশেদুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাগেরহাট কারাগারের জেল সুপার মোস্তফা কামাল জানান, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বন্দি থাকা ২৩ জন ভারতীয় জেলেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছে। পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে জামায়াতের শোকরানা সভা অনুষ্ঠিত

মুক্তিপ্রাপ্ত জেলেদের শিগগিরই নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০