মোঃ জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরা-১ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

সভায় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, শিল্পপতি ফারুকুল ইসলাম ফারুক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু প্রমুখ।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম ও সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমিরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সহধর্মিণী রওশন আরা বেগম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রশিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্লা ও মাসুদ মজুমদার।

আরো পড়ুন...  মাগুরায় রাকিব হোটেলকে জরিমানা

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের আহ্বায়ক রোমায়ন হোসেন বিপ্লব, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা, তাঁতীদলের আহ্বায়ক আমিনুল ইসলাম ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ ও সদস্য সচিব শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ উপজেলার আটটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ধানের শীষ মার্কার কোনো বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে মাগুরা জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০