
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে কালিহাতী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিএনপির একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
অফিস উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লুৎফর রহমান মতিন বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধার করতে হবে।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি নির্বাচিত হয়ে কালিহাতীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবেন।
প্রচারণাকালে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া লক্ষ্য করা যায়, যা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন