
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ১ ফেব্রুয়ারি রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত তিনটি পৃথক অভিযানে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ৭টি গরু জব্দ করেছে।
অভিযানগুলোর বিবরণ অনুযায়ী:
-মনোহরপুর বিওপি থেকে শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
-চরবাগডাংগা বিওপি থেকে সদর থানার চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
-বাখেরআলী বিওপি থেকে সদর থানার নারায়ণপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে ৫টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা। নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানা এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়ন সবসময় সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ কর্মকাণ্ড রোধে তৎপর। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্তে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন