মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে নারী ব্যবসায়ী নিহত

গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত রানি (৪৫) দুলাল মার্কেটে অবস্থিত রানি ফ্যাশন গ্যালারি এর মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা রানি দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা দাবি করার কারণে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিক এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

বিরোধ চরম আকার ধারণ করলে আশিক ছুরি হাতে রানীর ওপর হামলা চালান। এই সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত মা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।

আহত হৃদয় জানান, “পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়েছে।” স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত আশিক গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা ছিলেন এবং ঘটনার সময় তার বাবা নজরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  গ্রামের স্কুলে রোবট শেখা, প্রযুক্তিতে মুগ্ধ ১২০ শিক্ষার্থী

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০