
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হুদা সুমন এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে পূর্বে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং প্রাথমিক সদস্যপদসহ স্বপদে পুনর্বহাল করা হয়েছে। ফলে তিনি এখন থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধে থাকবেন না।
এ সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এর অনুমোদনে গৃহীত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, পুনর্বহালের পর নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন