মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গার মানুষ ঘরে ঘরে গ্যাস সংযোগ পাবে: বিএনপি প্রার্থী দুলু

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নলডাঙ্গা পৌরসভা সহ পুরো এলাকার মানুষ ঘরে ঘরে গ্যাস সংযোগ সুবিধা পাবে। তিনি বলেন, এটি তার প্রতিশ্রুতি, যা নির্বাচিত হলে জনগণের কল্যাণে কার্যকর করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) নলডাঙ্গা পৌরসভার নবনির্ধারিত ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় দুলু স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। অতীতে বিভিন্ন কারণে ভোট ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণ আর কোনো চক্রান্ত বা কারচুপি চায় না। বাংলাদেশি জনগণ কোনো ষড়যন্ত্র মেনে নিবে না।”

দুলু আরও বলেন, “আমাদের লক্ষ্য জনগণকে ন্যায্য সুযোগ-সুবিধা প্রদান করা, উন্নয়ন নিশ্চিত করা এবং স্থানীয় অবকাঠামোকে সবসময় মানুষের সুবিধার্থে পরিচালনা করা। ঘরে ঘরে গ্যাস সংযোগ শুধু একটি প্রাথমিক উদাহরণ। ভবিষ্যতে শিক্ষার মান, স্যানিটেশন, রাস্তাঘাট ও পানীয় জল সরবরাহে নতুন দৃষ্টিভঙ্গি নেওয়া হবে।”

পথসভায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নাটোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান এবং নলডাঙ্গা পৌর শ্রমিক দলের সেক্রেটারী ইউসুফ হোসেন প্রমুখ। তারা প্রার্থীর উন্নয়নমূলক পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং স্থানীয়দের কাছে দুলুকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  ভেড়ামারা সরকারি মহিলা কলেজে পুরস্কার বিতরণ

প্রার্থীর সঙ্গে জনগণ সরাসরি সংযুক্ত হওয়ায় প্রচারণা অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। পথসভা চলাকালীন এলাকার মানুষ দুলুর পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলো শুনে আনন্দ ও উদ্দীপনা প্রকাশ করেন।

দুলু স্থানীয় ভোটারদের সচেতন করে বলেন, “ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, তাই সবাই যেন তাদের ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করে।”

নলডাঙ্গার মানুষ তার নির্বাচনী কার্যক্রমকে উৎসাহ ও সমর্থন জানাচ্ছেন এবং প্রতিটি ওয়ার্ডে প্রার্থীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছেন। দুলু আশাবাদী, জনগণ তার পরিকল্পনা ও দায়িত্বপরায়ণ মনোভাবকে স্বীকৃতি দিয়ে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১০

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১২

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৩

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৪

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৫

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৬

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৭

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৮

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৯

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

২০