উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলের নড়াগাতীতে জমিজমা বিরোধে যুবক নিহত, আহত ২; অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংঘর্ষ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে মোঃ ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইছুব মোল্যা কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন একই এলাকার খামারবাড়োখালি গ্রামের ফিরোজ ও আসরাফুল। দীর্ঘদিন ধরে ইছুবের সঙ্গে তার চাচাতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ইছুব, ফিরোজ ও আসরাফুল জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তৎপর জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।”

আরো পড়ুন...  যুক্তরাষ্ট্র প্রবাসী ছদরুল আমিন তালুকদারের উদ্যোগে জগন্নাথপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা জমিজমা বিরোধই সংঘর্ষের মূল কারণ। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সতর্ক নজরদারি থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০