মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে এ জনসভা ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরপুর ইউনিয়নের কাচারী বাজার সংলগ্ন সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সভাপতিত্ব করেন সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান মতি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘদিন ধরে রাজপথে রয়েছে। দেশের মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে এবং সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। বিএনপি জনগণের দল হিসেবে সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিল এবং আগামীতেও থাকবে। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন...  বীরগঞ্জে ভোগনগর–পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। তিনি বলেন, বিএনপি সবসময় গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। বর্তমান সময়ে দলের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও সংগঠিত হয়ে মাঠে থাকার প্রয়োজন রয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী তার বক্তব্যে বলেন, জনগণের সমর্থন থাকলে কোনো শক্তিই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। তিনি নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ শামীমা পারভীন নারী ভোটারদের সংগঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না।

এ ছাড়া জনসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভাস্থলে দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুনে সাজানো পরিবেশ স্থানীয় মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০