আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ির রেডমার্ক কেন্দ্রে সুষ্ঠু ভোটের দাবি প্রার্থীদের

খাগড়াছড়ি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ (রেডমার্ক) ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও ভোটারদের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আঃ মালেক মিন্টু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভুইঁয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ির তরুণ সমাজ ও নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না—এ নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও সংশয় বিরাজ করছে।

আরো পড়ুন...  অসহায় জহুরুল ইসলামের মুখে হাসি ফোটাল সচেতন যুব সমাজ

তিনি আরও জানান, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বা ‘রেডমার্ক’ হিসেবে চিহ্নিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাঠপর্যায়ের প্রতিবেদনে উঠে আসা এই তথ্য ভোটারদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাহাড়ের কিছু সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট আদায়ের উদ্দেশ্যে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। কোথাও কোথাও হামলা, হুমকি ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন বক্তারা। এতে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তব্যে আরও বলা হয়, অতীতের মতো এবারও কিছু সশস্ত্র গোষ্ঠী অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমান্তবর্তী ঝুঁকি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং প্রিসাইডিং অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর চাপ প্রয়োগ—সব মিলিয়ে কেন্দ্র দখলের একটি সুপরিকল্পিত চক্রান্তের আশঙ্কা করছেন প্রার্থীরা।

সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, ভোটের অন্তত তিন দিন আগে দুর্গম এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, কেন্দ্রভিত্তিক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা, নিয়মিত মোবাইল টহল জোরদার, স্থানীয় হেডম্যান ও কারবারিদের সম্পৃক্ত করে আস্থার পরিবেশ তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে কঠোর নজরদারি।

আরো পড়ুন...  অটোরিকশা–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা উগ্রবাদী তৎপরতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. নূর ইসলাম।

শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সম্মিলিত সচেতনতা এবং প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকার মাধ্যমে খাগড়াছড়িতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০