ইতিহাস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের অসহায় ও অস্বচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি পানছড়ি উপজেলায় নারী স্বাবলম্বন, প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী পানছড়ি ইউনিয়নের করল্যাছড়ি পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ জন অস্বচ্ছল নারীর মাঝে ১০টি সেলাই মেশিন, ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার, শীতার্ত ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে কম্বল এবং ১৫০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি করল্যাছড়ি কমিউনিটি ক্লিনিকে তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, যিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নেও নিরলসভাবে কাজ করছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যেন শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

আরো পড়ুন...  ‘সাইকো সম্রাট’ অধ্যায়ের অবসান, কারাগারেই মৃত্যু সিরিয়াল কিলারের

তিনি আরও উল্লেখ করেন, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন পাহাড়বাসীর অধিকার। তবে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী শান্তি ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। তাদের উদ্দেশে তিনি অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সিও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুস শাহদাত, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর আজায়েদ-উর রহমান, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করছে। সেলাই মেশিন পাওয়া এক নারী জানান, “এ মেশিনের মাধ্যমে আমি ঘরে বসেই সংসারে স্বাবলম্বী হতে পারব।” বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয়রা মনে করছেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম দেশের সঙ্গে পাহাড়বাসীর নিবিড় সম্পর্ক ও দায়বদ্ধতার প্রতিফলন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০