শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট, চরম ভোগান্তিতে কর্মজীবীরা

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলাসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় কার্যত অচল হয়ে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার এলাকায় যান চলাচল ছিল অত্যন্ত ধীরগতির। একই সঙ্গে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এবং ধামরাই থেকে কালিয়াকৈর আঞ্চলিক সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা যায় দীর্ঘ যানজট। কোথাও কোথাও যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।

সরেজমিনে দেখা গেছে, চন্দ্রা ত্রি-মোড় ও এর আশপাশের এলাকায় বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের লম্বা সারি তৈরি হয়েছে। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতোই উপচে পড়েছে। অনেক যাত্রী বাসে বসেই দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ বেশি সময় ব্যয় করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন কারখানায় একটানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক শ্রমিক ও কর্মজীবী মানুষ নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ঘরমুখো যাত্রা শুরু করেন। একযোগে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা না থাকায় সড়কে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

আরো পড়ুন...  কালিহাতীতে নির্বাচনী লড়াই তুঙ্গে

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপের সুযোগ নিয়ে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২৫০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা। অনেকেই বলছেন, বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে রওনা দিতে হচ্ছে।

এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে একযোগে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১০

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১১

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১২

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৩

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৪

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৫

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৬

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৭

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৮

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৯

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

২০