সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থীকে শোকজ

বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার। ছবি : সংগৃহীত
বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার। ছবি : সংগৃহীত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার সময় সাঘাটা উপজেলার ৬ নম্বর ঘুড়িদহ ইউনিয়নে ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার চালানো হয়। প্রচারণার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়।

তদন্ত কমিটির মতে, এ কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর ১৮ বিধির পরিপন্থি এবং সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।

গাইবান্ধা-০৫ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ (বগুড়া) মো. তানজীর হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কেন ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার মধ্যে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করা হয়।

নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীর ফুটপাতে রকমারি ইফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০