মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে পাঁচ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল অনুযায়ী, দলটির মনোনীত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হয়েছেন। চারটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রধান প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। ফলাফল ঘোষণার পর জেলা জুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–মধ্যনগর–তাহিরপুর–জামালগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান পান ৯২ হাজার ৯৬৬ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ৮১৩ এবং ‘না’ ভোট ৬৯ হাজার ৬৯৪।

সুনামগঞ্জ–২ আসনে নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির পান ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনে ভোটাধিকার প্রয়োগের হার ছিল ৫৪.৭৩ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০ এবং ‘না’ ভোট ৭০ হাজার ৮২৩টি।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নে কৃষক দলের নির্বাচনি আলোচনা সভা ও ওয়ার্ড কমিটি গঠন

সুনামগঞ্জ–৩ আসনে বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন পান ৪২ হাজার ২২৬ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৪৪.০৭ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৩ হাজার ২৭৪ এবং ‘না’ ভোট ৪৫ হাজার ৪১৯।

সুনামগঞ্জ–৪ আসনে বিএনপির নূরুল ইসলাম নূরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পান ৭৫ হাজার ৭৭৫ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৬.৩০ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ৮২৯ এবং ‘না’ ভোট ৫৩ হাজার ৯১৮।

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপির কলিম উদ্দিন আহমেদ মিলন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পান ১ লাখ ২ হাজার ১২১ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫০.০১ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২৪ এবং ‘না’ ভোট ৭৬ হাজার ৫৩০।

জেলায় মোট ৭২০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ২০ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুর্গম হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের কড়া নজরদারিতে নির্বাচন সম্পন্ন হয়। ফলাফল প্রকাশের পর জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শ্লোগানে মুখর হয়ে ওঠেন।

আরো পড়ুন...  জগদীশপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জে পাঁচ আসনেই বিএনপির এই জয় জেলার রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং আগামী দিনে দলটির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০