আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে তিনটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাগেরহাট–১

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৯৫৬ ভোট।

বাগেরহাট–২

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের শেখ মনজুরুল হক রাহাত। তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬ হাজার ৩৯৯ ভোট।

বাগেরহাট–৩

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩ হাজার ২০৬ ভোট।

বাগেরহাট–৪

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে জয় পেয়েছেন জামায়াতের মো. আব্দুল আলীম। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫ হাজার ৫৯৫ ভোট।

আরো পড়ুন...  হুমকির অভিযোগে বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী শিপন

চারটি আসনের বেসরকারি এ ফলাফলে জেলায় জামায়াত তিনটি আসন দখল করলেও একটি আসনে জয় পেয়ে অবস্থান নিশ্চিত করেছে বিএনপি। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট প্রার্থী ও সমর্থকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০