মাহিদুল ইসলাম হিমেল | হাতিয়া (নোয়াখালী)
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতিয়ায় হামলার অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার ধানসিঁড়ি রেস্ট হাউজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আহত কয়েকজন ব্যক্তি ও ভুক্তভোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে বিএনপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম অভিযোগ করেন, নির্বাচনের আগের রাত ও ভোটের দিন হাতিয়ার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, নৌবাহিনী, কোস্ট গার্ড এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমর্থকদের সমন্বয়ে হরনী, চানন্দী, বুড়িরচর, জাহাজমারা, নিঝুম দ্বীপ ও সুখচর এলাকায় বিএনপি নেতাকর্মীদের মারধর করা হয়। অনেক কর্মী-সমর্থককে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, গত দুই দিনে প্রায় দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের কেউ কেউ হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হাতিয়ায় দায়িত্বপ্রাপ্ত নৌ-কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দারের আচরণ পক্ষপাতদুষ্ট ছিল। ভোটের দিন হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে তার অকারণ বিতর্ক হয় বলে তিনি জানান।

আরো পড়ুন...  নড়াইলে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন পৌরসভার বাসিন্দা ফারজানা। তিনি অভিযোগ করেন, ধানের শীষের পক্ষে কাজ করার কারণে এনসিপির সমর্থকরা তার স্বামীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেছে এবং তাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। উপজেলা বিএনপি নেতা লুৎফুল্লাহিল নিশান অভিযোগ করেন, ভোটের আগের রাতে নৌবাহিনীর সদস্যরা তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে ভয়ভীতি প্রদর্শন করেছেন। একই ধরনের অভিযোগ করেন জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরাজ ও তমরোদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানবীর হায়দার।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কিছু এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিনও বক্তব্য দেন এবং অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিএনপি কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে নৌ-কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দার বলেন, বিএনপি প্রার্থী অভিযোগ করলে সেটি তাদের বিষয়; এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না এবং বক্তব্যের জন্য আইএসপিআর-এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। অপরদিকে কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের এক মিডিয়া কর্মকর্তা জানান, এ বিষয়ে তাদের পক্ষ থেকেও মন্তব্য করার সুযোগ নেই।

আরো পড়ুন...  টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০