
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিসের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌরসভার সাবেক সফল মেয়র এ্যাডভোকেট মহঃ তৌহিদুল ইসলাম আলম, যিনি প্রধান কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম বিজলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল রানা ভূই বাবু, সাংগঠনিক সম্পাদক নাজির মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অফিসের কার্যক্রম সফলভাবে পরিচালনার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন