মোহন আলী স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলাকারীদের গ্রেফতার ও সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ধরমপুর ইউনিয়নে কথিত সন্ত্রাসী নান্টু মণ্ডল ও তার সহযোগীদের নেতৃত্বে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক এস এম শাকিবুজ্জামান শাকিব এবং যুবদল নেতা মহন-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ করা হয়, তারা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকায় তাদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন।

প্রতিবাদী মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন নুরু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম নিলয় গাজী, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম, পৌর ছাত্রদলের সভাপতি অমিত রায়, ভেড়ামারা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আকাশ আলীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  নড়াইলে ফুলকপির বাম্পার ফলন

বক্তারা বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে এ ধরনের সহিংস হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। তারা অভিযোগ করেন, হামলার সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে এবং সংশ্লিষ্ট অস্ত্র এখনো উদ্ধার হয়নি। দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা।

বক্তারা আরও বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে নেতারা দাবি করেন, যারা সংগঠনের নাম ব্যবহার করে ভিন্ন প্রতীকে ভোট দিয়েছেন বা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। স্থানীয় নেতারা বলেন, প্রতীকের পক্ষে কাজ করার কারণে হামলার শিকার হওয়া নেতাকর্মীদের পাশে দল সবসময় থাকবে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০