মো:শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কাঁকড়া আহরণ নিষিদ্ধ, উপকূলের জেলেরা দুর্ভোগে

শ্যামনগর, সাতক্ষীরা: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে কাঁকড়া আহরণের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা আরোপের দেড় মাস অতিবাহিত হলেও উপকূলবর্তী হাজারো জেলে পরিবার এখনও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। জীবিকার প্রধান উৎস বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।

বন বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ বন্ধ রাখা হয়েছে, যাতে প্রাকৃতিকভাবে কাঁকড়ার উৎপাদন বৃদ্ধি পায় এবং বনজ সম্পদ সংরক্ষিত থাকে। তবে এই দীর্ঘ সময়কালে বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় সাতক্ষীরার শ্যামনগর, কয়রা ও আশাশুনি উপজেলার জেলেরা অর্থনৈতিক সংকটে পড়েছেন।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, বছরের অধিকাংশ সময় তারা সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন। জামাল মোল্লা, আনিসুর রহমান, শহিদুল ইসলাম ও হাসন সরদারের মতো জেলারা বলেন, “নিষেধাজ্ঞার কারণে নদী ও খালে নামতে পারছি না। সংসারের খরচ চালানো কঠিন হয়ে গেছে। অনেকেই ধারদেনা করে বাজার করছেন, কেউ কেউ এনজিও থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।”

গাবুরা ও বুড়িগোয়ালিনী এলাকার একাধিক জেলে আরও জানান, “দেড় মাস পার হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই। সরকারি সহায়তার আশ্বাস পেলেও এখনো অনেকের হাতে পৌঁছেনি।” তারা দাবি করেন, নিষেধাজ্ঞার সময় অন্তত চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হলে কিছুটা স্বস্তি পাওয়া যেত।

আরো পড়ুন...  শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বন বিভাগের সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে কাঁকড়া ধরা বন্ধ রাখা হলে ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন। তবে উপকূলবাসীর দাবি, দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার পাশাপাশি তাৎক্ষণিক সহায়তাও জরুরি।

সচেতন মহল মনে করছেন, সুন্দরবন রক্ষায় নিষেধাজ্ঞা প্রয়োজনীয় হলেও জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান, ভিজিএফ বা বিশেষ প্রণোদনা কার্যক্রম না চালালে সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে।

জেলেরা দুশ্চিন্তায় দিন গুনছেন, নিষেধাজ্ঞার বাকি সময়টুকু কিভাবে পার হবে—এটাই তাদের প্রধান চিন্তা। তাদের একটাই প্রত্যাশা, দ্রুত সরকারি সহায়তা ও টেকসই সমাধান নিশ্চিত করা। স্থানীয়রা মনে করছেন, বন সংরক্ষণের সঙ্গে সঙ্গে উপকূলবর্তী জনজীবনের নিরাপত্তা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করাই এখন জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০