জামালপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক নারীর ২ স্বামী: দুই যুবকের টানাটানি

এক নারীর দুই স্বামী | ছবি : সংগৃহীত
এক নারীর দুই স্বামী | ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারীকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে টানাটানি ও তীব্র বাগবিতণ্ডা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এই অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওই দুই যুবক ও নারীকেই আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, চর পোগলদিঘার মনোহারি গ্রামের ব্যবসায়ী আতিকুল হাসান রাসেলের সঙ্গে একই ইউনিয়নের গাছপাড়া গ্রামের শারমিন আক্তারের বিবাহ হয়েছিল। রাসেল দাবি করেন, তিনি শারমিনকে পড়াশোনা ও পেশাগতভাবে গড়ে তুলেছিলেন। পরে শারমিন স্থানীয় একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেন এবং সেখানে প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত শিকদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

রাসেল জানান, শারমিন এক সময় লিয়াকতকে বিয়ে করেন এবং সন্তান রেখে নিজের কাছে ফিরে আসেন। এরপর লিয়াকত আবারও চাকরির প্রলোভন দেখিয়ে শারমিনকে নিয়ে যান এবং বর্তমানে বেআইনিভাবে নিজেকে তার স্বামী দাবি করছেন।

অন্যদিকে, লিয়াকত শিকদার দাবি করেন, শারমিন প্রথম স্বামী রাসেলকে তালাক দিয়ে তার সঙ্গে বিয়ে করেছেন। তিনি জানান, গত আড়াই মাস ধরে তারা জগন্নাথগঞ্জে একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

আরো পড়ুন...  রাজশাহীতে বিজিবি ১-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং তা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। লিয়াকত শিকদার ইতিপূর্বেও নারী কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “এক নারীকে দুই যুবক স্ত্রী হিসেবে দাবি করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা তিনজনকে থানা হেফাজতে রেখেছি। নিকাহনামা ও তালাকনামা যাচাইয়ের পর নারীকে বৈধ স্বামীর কাছে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০