এম, এ, মান্নান স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর (নওগাঁ)
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শালবাড়ি উচ্চ বিদ্যালয়-এ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শালবাড়ি উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দিয়ান উদ্দিন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন শাখা। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। বিদ্যালয়ের এমন আয়োজনকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এবং জনাব মোঃ এ কে এম খলিলুর রহমান, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রওশন আলী, দপ্তর সম্পাদক; জনাব মোঃ আক্তার হোসেন ভুলু, সভাপতি, ৮ নম্বর ওয়ার্ড; মোছাম্মৎ শাহিনুর খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক; জনাব মোহাম্মদ আতাউর রহমান, সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল; এবং জনাব মোঃ আব্দুস সালাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন।

আরো পড়ুন...  লাইলাতুল কদর: মানবজাতির জন্য মহামূল্যবান রাত

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ খালিকুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন। তাঁর দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক জনাব মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ—জনাব মোহাম্মদ হাসিবুর রহমান, মোসাম্মৎ নাদিরা বেগম, জনাব মোঃ আনোয়ার হোসেন এবং সহকারী শিক্ষক ও কর্মচারীরা।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা—দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফসহ নানা ইভেন্টে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সার্বিকভাবে, বিদ্যালয়ের এ বার্ষিক আয়োজন এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০