
নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য এড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু–এর নিরঙ্কুশ বিজয় উপলক্ষে তার ঘনিষ্ঠ সহচর ও আস্থাভাজন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বুলবুল সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে তার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম বুলবুল স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, নলডাঙ্গা উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। তিনি আরও জানান, সব রাজনৈতিক দল ও সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, জনবান্ধব ও সুন্দর নলডাঙ্গা উপজেলা গড়ে তোলাই তার অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব–এর সভাপতি এম. জহুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন